যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়লো
অনলাইন নিউজ পোর্টাল
•
17 আগস্ট 2020, 08:38 রাত
•
572 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে বিশ্বের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার পার্কটি থেকে ১৩০ ডিগ্রি ফারেনহাইট বা ৫৪ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রেকর্ডকৃত এই তাপমাত্রা যাচাই করে অনুমোদন দিয়েছে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
দেশটির পশ্চিমাঞ্চলে সম্প্রতি তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং চলতি সপ্তাহে তা আরো বেড়ে যেতে পারে বলে মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে।
ডেথ ভ্যালিতে তাপমাত্রার আগের রেকর্ডটিও রেকর্ড করা হয়েছিল । ২০১৩ সালে এখানে ১২৯ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট (৫৪ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।