শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ১০

অনলাইন নিউজ পোর্টাল • 23 মার্চ 2021, 09:42 সকাল • 715 বার পঠিত
যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ১০

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের  সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এরিক টেলি (৫১) নামের এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। কলরাডোর বোলডারের পুলিশ প্রধান ম্যারিস হ্যারল্ড জানিয়েছেন, হামলায় ১০ জন প্রাণ হারিয়েছে। 

পুলিশ বলছে, তারা সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে। হামলাকারীরর সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।