শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেয়ার অভিযোগে চালকসহ গ্রেফতার ২

অনলাইন নিউজ পোর্টাল • 13 নভেম্বর 2021, 06:49 বিকাল • 956 বার পঠিত
যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেয়ার অভিযোগে চালকসহ গ্রেফতার ২

আবদুল হামিদ নামে এক যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাস চালক মো হাসান এবং সহকারি মো. আশরাফকে গ্রেফতার করেছে পুুলিশ। গত শুক্রবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন ইস্পাহানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গত শুক্রবার রাতে হামিদ বহদ্দারহাট থেকে টাইগারপাস যাওয়ার জন্য ১০ নং রুটের বাসে উঠেন। গন্তব্য পৌঁছাতে তিনি ৫ টাকা ভাড়া দেন। তখন বাস সহকারি বাড়তি ৩ টাকা দাবি করেন। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হামিদকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ অভিযোগ করেন। পুলিশ গিয়ে হামিদকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। টাইগারবাস এলাকা থেকে ওই বাসটির চালক ও সহাকারিকে গ্রেফতার করা হয়।