ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা
মোহাম্মদ খাইরুল আমিন
•
26 মার্চ 2022, 03:13 দুপুর
•
293 বার পঠিত
ইয়েমেনি হুতি বিদ্রোহীদের হামলার পরেই সৌদি নেতৃত্বাধীন জোট শনিবার ভোরে সানা ও হোদেইদায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে। সৌদি সরকারী বার্তা সংস্থা এসপিএ এক টুইট বার্তায় এ কথা জানায়।
জোটের এক বিবৃতির বরাত দিয়ে এসপিএ জানায়, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, শুক্রবার সৌদি আরবের জেদ্দা শহরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার করে হুতি বিদ্রোহীরা। এ সময় দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় আর কালো ধোঁয়ায় পুরো জেদ্দা শহরের আকাশ কালো হয়ে যায়। তবে এই হামলার হতাহতের ঘটনা ঘটেনি। হুতিদের হামলার পরই সৌদি জোটের কাছ থেকে জবাব এলো।