শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভোগাই নদীর স্বীয় অস্তিত্ব বিলুপ্তির পথে

অনলাইন নিউজ পোর্টাল • 05 মে 2021, 01:24 দুপুর • 641 বার পঠিত
ভোগাই নদীর স্বীয় অস্তিত্ব বিলুপ্তির পথে

ভোগাই নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের শেরপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৫ কিলোমিটার, গড় প্রস্থ ৫৭ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।

ভোগাই নদী কর্তৃপক্ষের সুষ্ঠু নজরদারি ও সঠিক সিদ্ধান্তের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে। নানামুখী প্রতিবাদের পরও বালু নেই এমনসব মৌজা বালু মহাল হিসেবে ইজারা প্রদানে অসন্তোষ দেখা দিয়েছে নদী রক্ষার আন্দালনের নেতাদের মাঝে। 
অন্যদিকে বালু থাকার পরও বেশকিছু মৌজাকে বালু মহালের আওতায় না আনায় ওইসব এলাকায় গতিপথ পাল্টে ফেলছে ভোগাই নদী। ভোগাই বালু মহাল গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী ও পরিবেশবাদীসহ অসংখ্য মানুষের প্রতিবাদের মুখে পুনরায় ১৪২৮ সালের জন্য এক বছর মেয়াদী ইজারা দেয়া হয়েছে।