ভারতকে দুই বিমান ভর্তি করোনা চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া
অনলাইন নিউজ পোর্টাল
•
29 এপ্রিল 2021, 09:47 রাত
•
249 বার পঠিত
করোনায় দিশেহারা ভারতকে সহায়তা করতে দুই বিমান ভর্তি করোনা চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে ভারতের দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছে বিমান দুটি। এই দুই বিমানে অক্সিজেন কনসেনট্রেটর, ভেন্টিলেটরসহ বেশকিছু করোনা চিকিৎসা সরঞ্জাম ভারতকে দিয়েছে রাশিয়া।
এর আগে বুধবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নরেন্দ্র মোদি।
ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে, বৃহস্পতিবার ভারতে পৌঁছানো বিমান দুটিতে রয়েছে ২০টি অক্সিজেন কনসেনট্রেটর, ৭৫টি ভেন্টিলেটর, ১৫০টি বেডসাইড মনিটর ও ওষুধ।
এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু ও শনাক্তের অতীতের সব রেকর্ড ভেঙেছে। একদিনে নতুন করে মারা গেছেন তিন হাজার ৬৪৫ জন। আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।