ভারতের পশ্চিমবঙ্গে জয়া সিনেমা হলে ভয়াবহ আগুন
অনলাইন নিউজ পোর্টাল
•
03 জুলাই 2021, 10:43 দুপুর
•
269 বার পঠিত
ভারতের পশ্চিমবঙ্গে একটি বিখ্যাত সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাত ৯টার দিকে উত্তর ২৪ পরগনার লেকটাউনের জয়া সিনেমা হলে এ আগুন লাগে।
ভারতের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগুন লাগার পর প্রেক্ষাগৃহেরই নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেয়। এর মধ্যেই পুরো সিনেমা হলে আগুন ছড়িয়ে পড়ে। সিনেমা হলের এক কর্মী জানিয়েছেন, ভবনের চার তলায় প্রথম আগুন দেখা দেয়। সেখানে একটি ঘরে থাকেন হলের নিরাপত্তাকর্মী ও তার স্ত্রী। আগুনে আহত হয়েছেন তার স্ত্রী। এছাড়া আরও একজন আগুনে দগ্ধ হয়েছেন।
সিনেমা হলের এক কর্মকর্তা বলেন ,এতে অনেক ক্ষতি হয়ে গেছে। আগুনে সিনেমা হলের ভেতরে সবকিছু পুড়ে গেছে।