ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঘঝড় ‘যশ’
অনলাইন নিউজ পোর্টাল
•
26 মে 2021, 12:35 দুপুর
•
798 বার পঠিত
ঘূর্ণিঘঝড় ‘যশ’ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে। রাজ্যের বালেশ্বরের কাছে ধামরা উপকূলে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে এটি আছড়ে পড়ছে। ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫৫ কিলোমিটার হতে পারে। আগামী ৩ ঘণ্টা ওড়িশাসহ ভারতের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালাবে।
পশ্চিমবঙ্গের মধ্যে ঝড়ের মুখে সবচেয়ে বেশি পড়বে পূর্ব মেদিনীপুর। আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৯০-১০০ কি.মি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৪৫ কিমি।
তবে কলকাতায় ঝড়ের দাপট তুলনায় কম হবে। কলকাতায় আম্ফানের মতো পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় কর্মকর্তা। ঘূর্ণিঝড়ের জেরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।