ভারতের কর্ণাটকে বাস দুর্ঘটনায় নিহত ৪,আহত ২০
মোহাম্মদ খাইরুল আমিন
•
19 মার্চ 2022, 12:52 দুপুর
•
285 বার পঠিত
ভারতের কর্ণাটক রাজ্যে একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চারজন নিহত হয়েছে । এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন । আজ শনিবার কর্ণাটকের তুমকুর জেলায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির মধ্যে ৬০ জন যাত্রী ছিলেন। বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কি কারণে এমনটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাদের অবস্থাও গুরুতর।