শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধস ,নিহত ৯১

মোহাম্মদ খাইরুল আমিন • 31 অক্টোবর 2022, 09:00 সকাল • 228 বার পঠিত
ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধস ,নিহত ৯১

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে ৯১ জন নিহত হয়েছে। তবে এখনো অন্তত ১০০ জন পানির নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায় ব্রিটিশ আমলে গুজরাটের মোরবিতে নির্মিত এ সেতুটি গত সপ্তাহে মেরামত শেষে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত রোববার সন্ধ্যায় সেতুটি ভেঙে পড়ার সময় সেখানে প্রায় ৫০০ জন লোক ছিল।

এদিকে গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা বলেন, গত সপ্তাহে সেতুটি সংস্কার করা হয়েছে। আমরাও হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সরকার এই ট্র্যাজেডির দায় নিচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গুজরাটেই আছেন বলে জানিয়েছে।