শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে প্রবল তুষারপাত, ক্ষতিগ্রস্তদের প্রতি পাকিস্তানের সমবেদনা

অনলাইন নিউজ পোর্টাল • 08 ফেব্রুয়ারি 2021, 12:24 দুপুর • 96 বার পঠিত
ভারতে প্রবল তুষারপাত, ক্ষতিগ্রস্তদের প্রতি পাকিস্তানের সমবেদনা

রোববার পাকিস্তানের পক্ষ থেকে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হিমবাহ প্রভাবে ক্ষতিগ্রস্থদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছ। এই হিমবাহ রাজ্যটিতে ব্যাপক বন্যার সৃষ্টি করেছে।

এক টুইট বার্তায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রকের (এমওএফএ) মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন যে উত্তরাখণ্ডে বন্যার কারণে মূল্যবান প্রাণহানির কারণে তারা ব্যথিত।

“উত্তরাখণ্ডে হিমবাহ প্রবাহে সৃষ্ট বন্যার ফলে মূল্যবান প্রাণহানির জন্য দুঃখিত। আমাদের সমবেদনা ক্ষতিগ্রস্থদের পরিবারের সাথে রয়েছে। আমরা নিখোঁজদের সুরক্ষা ও পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছি, ” তিনি টুইট করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল রবিবার এই ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর স্থানীয় প্রশাসন জানিয়েছে, তুষার ধ্বসে ১৫০ জনের বেশি নিখোঁজ রয়েছে।

উত্তরাখাণ্ডের মুখ্যসচিব ওম প্রকাশ জানিয়েছেন, তাদের অনেকেই জলের তোড়ে ভেসে গিয়ে থাকতে পারেন। তবে নিহত এবং আহত লোকের সংখ্যা আরও বাড়তে পারে।