ভারতে গত ২৪ ঘন্টায় ১,৫২,৮৭৯ জনের করোনা শনাক্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
11 এপ্রিল 2021, 11:09 দুপুর
•
760 বার পঠিত
ভারতে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। আজ রবিবার সকালে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ভারতে ১,৫২,৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একই সময়ে সুস্থ হয়েছে ৯০ হাজার ৫৮৪ জনের এবং মৃত্যু হয়েছে ৮৩৯ জনের।
করোনাভাইরাস সংক্রমণ হারের ঊর্ধ্বগতি রোধে ভারতের বিভিন্ন রাজ্যে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শনিবার দিল্লি সরকারও নতুন বিধিনিষেধ আরোপ করেছে। করোনা সংক্রমণ প্রতিরোধে ৩০ এপ্রিল পর্যন্ত আরোপিত বিধিনিষেধ কার্যকর থাকবে। নিষেধাজ্ঞার মধ্যে আছে রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ।