শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
ইসলাম

ভাঙা বস্তু ব্যবহার করা শুভ না অশুভ জেনে নিন?

মোহাম্মদ খাইরুল আমিন • 15 মে 2022, 06:12 বিকাল • 865 বার পঠিত
ভাঙা বস্তু ব্যবহার করা শুভ না অশুভ জেনে নিন?

‘ভাঙা পাত্রে পানাহার করলে, আয়ু কমে যায় বা ঘরে অকল্যাণ নেমে আসে’, ‘ভাঙা আয়নায় মুখ দেখা অশুভ, এতে চেহারা নষ্ট হয়ে যায়’, — এ জাতীয় কথাবার্তা আমরা অনেকেই শুনেছি।
এসব কথা শুনে কেউ হয়তো ভাঙা বা ফাটল ধরা গ্লাস, প্লেট, আয়না ইত্যাদি ব্যবহার বন্ধ করে দেন। আবার এসব শুনেও কেউ হয়তো নানা কারণেই ব্যবহার অব্যাহত রাখেন।

এই প্রশ্নের উত্তর হলো- ভাঙা গ্লাস, প্লেট, আয়না ইত্যাদি ব্যবহার করা নিষেধ নয়। তবে পাত্রের ভাঙা স্থানে মুখ দিয়ে খাবার গ্রহণ করা বা পান করা নিষেধ।

তবে, ভাঙা পাত্রে পানাহার করলেই আয়ু কমে যাবে, ঘরে অকল্যাণ নেমে আসবে, ভাঙা আয়নায় মুখ দেখলেই চেহারা নষ্ট হয়ে যাবে— এসব কথাবার্তা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। ইসলামের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। বরং এ জাতীয় কুসংস্কারে বিশ্বাস রাখাও হারাম।

এ পসঙ্গে আবু সাঈদ আল-খুদরি (রা.) থেকে বর্ণিত হাদিস এসেছে। তিনি বলেন- ‘পাত্রের ভাঙা স্থান দিয়ে পানি পান করতে এবং পানির মধ্যে ফুঁ দিতে— আল্লাহর রাসুল নিষেধ করেছেন।’ (আল জামি আস-সাগির : ৯৩৪২)