শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

উগান্ডায় রেস্টুরেন্ট বিস্ফোরণে দুইজন নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 24 অক্টোবর 2021, 10:01 রাত • 259 বার পঠিত
উগান্ডায় রেস্টুরেন্ট বিস্ফোরণে দুইজন নিহত

উগান্ডার রাজধানী কাম্পালার কাছে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। কোমামবোগা এলাকার দিগিদা ইটিং পয়েন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখা হয়েছে। বম্ব স্কোয়ার্ডের সদস্যসহ একটি বিশেষ যৌথ টিম তথ্য সংগ্রহ করছে।

এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক কোনো সংগঠন জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষকে আমরা শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। কিভাবে এই বিস্ফোরণের ঘটল তা খুঁজে বের করতে হবে।