উচ্চঝুঁকিতে’ কাবুল বিমানবন্দর
ব্রিটিশ গণমাধ্যম দ্বারা কাবুল বিমানবন্দর উচ্চঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি দেশ। দেশগুলো আফগানিস্তানে থাকা তাদের নাগরিকদের বিমানবন্দরে না আসার বিষয়ে সতর্ক করে দিয়েছে।
আরো তথ্য পাওয়া যায় যে ,অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আফগানিস্তানে থাকা তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। যারা বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন, তাদের দ্রুত ওই এলাকা ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে।
এখনও বিমানবন্দর এলাকায় হাজার হাজার মানুষ প্লেনে দেশছাড়ার অপেক্ষায় রয়েছেন। তবে বিদেশি এবং আফগানদের ৩১ আগস্টের পরও দেশছাড়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেন, সন্ত্রাসী হামলার একটি চলমান এবং উচ্চ হুমকি রয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বিমানবন্দর এলাকায় অবস্থান করা আফগান এবং বিদেশিদের ওই এলাকা থেকে ‘দ্রুত সরে যাওয়ার জন্য’ বলার পর এমন শঙ্কার কথা বললেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী।