তুরস্কের আয়া সোফিয়া মসজিদে রূপান্তর সিদ্ধান্তকে গ্রিসের নিন্দা
২৪ জুলাই জুমার নামাজের মধ্য দিয়ে ফের নিয়মিত নামাজ শুরু হয়েছে আয়া সোফিয়ায়। তুরস্কের এমন পদক্ষেপকে নিন্দা জানিয়েছে গ্রিস। গ্রিস সরকারের নিন্দা জানানোয় ক্ষোভ প্রকাশ করেছে তুরস্ক।
শনিবার গ্রিসের নিন্দা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আয়া সোফিয়া মসজিদ উপাসনার জন্য উদ্বোধনের প্রতিক্রিয়ার অজুহাতে গ্রিস আবারো ইসলাম ও তুরস্কের সাথে তার বৈরিতা প্রকাশ করেছে। গ্রীক সরকার এবং সংসদ সদস্যদের শত্রুতামূলক বক্তব্য এবং তুরস্কের গৌরবময় পতাকা পোড়ানোর অনুমতি দেওয়ার তীব্র প্রতিবাদ জানাই। আয়া সোফিয়াকে তুর্কি জনগণের ইচ্ছার সাথে মিল রেখে মসজিদ হিসাবে নামাজের জন্য উন্মুক্ত করা হয়েছে। দেশের সকল সাংস্কৃতিক সম্পদের মতো এটিও তুরস্কের অন্তর্ভুক্ত ছিল এবং আছে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তুরস্কের জনগনের।
উল্লেখ্য, আয়া সোফিয়া মসজিদটি ৮৬ বছর পরে শুক্রবার পুনরায় নামাজের চালু খুলে দেওয়া হয়েছে। এর আগে, চলতি মাসে তুরস্কের একটি আদালত ১৯৩৪ সালের তুর্কি সরকারের একটি আদেশ বাতিল করেছিল যা আয়া সোফিয়াকে একটি যাদুঘরে রূপান্তরিত করেছিল। এই আদেশ বাতিল আয়া সোফিয়াকে পুনরায় মসজিদের রূপান্তরের পথ সুগম করে।