শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প উদ্ধার অভিযান শেষ হচ্ছে রবিবার

মোহাম্মদ খাইরুল আমিন • 19 ফেব্রুয়ারি 2023, 05:55 বিকাল • 312 বার পঠিত
তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প উদ্ধার অভিযান শেষ হচ্ছে রবিবার

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি বলে জানিয়েছে ,তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর বেশিরভাগ প্রদেশে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে ।

আজ রোববার সন্ধ্যা নাগাদ অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ইউনিস সেজার।

গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জানা  যায় সাংবাদিকদের ইউনিস সেজার বলেন, “ভূমিকম্পের কারণে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪০ হাজার ৬৪২ জন। বেশিরভাগ প্রদেশে ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা লোকদের জন্য অনুসন্ধান ও উদ্ধারের কাজ শেষ হয়েছে।”

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান বলেন, ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগের মুখোমুখি হয়েছি আমরা, ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মরণঘাতি এ ভূমিকম্পে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা, বর্তমানে তুরস্ক-সিরিয়ার আড়াই কোটিরও বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।