ট্রাফিক আইন লঙ্ঘনে ২০ লাখ টাকা জরিমানা
মোহাম্মদ খাইরুল আমিন
•
16 অক্টোবর 2024, 01:59 দুপুর
•
200 বার পঠিত
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১২১৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।
এ ছাড়াও অভিযানকালে ১৩০টি গাড়ি ডাম্পিং ও ৫৭টি গাড়ি রেকার করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।
বুধবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।