শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

টিসিবির পেঁয়াজের দর ৩৫ টাকা

তাওহীদ বিন সানাউল্লাহ • 09 অক্টোবর 2023, 01:55 দুপুর • 233 বার পঠিত
টিসিবির পেঁয়াজের দর ৩৫ টাকা

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রাজধানীতে ৩৫ টাকা কেজি দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি করবে। টিসিবির কার্ডধারীরা এ পেঁয়াজ কিনতে পারবেন। আজ সোমবার থেকে এই কার্যক্রম শুরু হবে।

গতকাল রবিবার টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেঁয়াজের খারাপ মৌসুমের বিবেচনায় ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তাদের কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে। তবে এ কার্যক্রম টিসিবির আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে সরবরাহ করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

টিসিবির কার্ডধারীদের মধ্যে সাধারণত চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি করা হয়। তবে কোনো কোনো মাসে চালও বিক্রি করা হয়। উল্লেখ্য, হঠাৎ করে দেশে পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়ছে। এ অবস্থায় গত ১৪ সেপ্টেম্বর সরকার প্রতি কেজি দেশি পেঁয়াজের দর ৬৫ টাকা বেঁধে দিয়েছে। কিন্তু এ দরে দেশের কোথাও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে না। ফলে পেঁয়াজ নিয়ে বিপাকে পড়ছেন ভোক্তারা। টিসিবির এক হিসেবে অনুযায়ী গতকাল থেকে বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও গতকাল বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১০০ টাকা ছুঁইছুঁই করেছে।