শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তিনদিনের যুদ্ধবিরোধী ঘোষণা করেছে আফগান তালেবান

অনলাইন নিউজ পোর্টাল • 12 মে 2021, 08:07 রাত • 723 বার পঠিত
তিনদিনের যুদ্ধবিরোধী ঘোষণা করেছে আফগান তালেবান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানের তালেবান দেশজুড়ে তিনদিনের যুদ্ধবিরোধী ঘোষণা করেছে। রাজধানী কাবুলের একটি স্কুলের পাশে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হওয়ার দু’দিন পর তালেবান এ যুদ্ধবিরতি ঘোষণা করল।

সোমবার (১০ মে) তালেবান এক  বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধাদের শত্রুদের বিরুদ্ধে ঈদের দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত সামরিক অভিযান বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই দিনগুলোতে যদি শত্রুরা কোনো রকমের আক্রমণ চালায় তাহলে নিজেদের রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।