শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

থানচিতে বুয়েটের গাড়ি খাদে, নিহত ২

মোহাম্মদ খাইরুল আমিন • 26 মে 2022, 02:23 দুপুর • 264 বার পঠিত
থানচিতে বুয়েটের গাড়ি খাদে, নিহত ২

বান্দরবান জেলার থানচির জীবন নগরে পর্যটকবাহী গাড়ি গভীর খাদে পড়ে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহত দুজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- ওয়াহিদ ও হামিদুল ইসলাম। আহত হামিদুল ইসলাম স্টেট এন্ড লিগ্যাল অফিসের সিনিয়র সিকিউরিটি গার্ড। অন্যদের নাম এখনো পাওয়া যায়নি।

পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ৯জনের একটি দল এক্স নোহা নিয়ে বান্দরবানে আসেন। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাবার পথে জীবননগর নামক স্থানে গাড়িটি প্রায় ২ হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন মারা যায়। এরমধ্যে আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নিয়ে আসলে
আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের এখনো উদ্ধারে অভিযান চলছে। থেমে-থেমে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। 

এ বিষয়ে থানচি থানার ইউএনও রাহুল চন্দ জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহত ও নিহতরা বুয়েটের নিরাপত্তা শাখার।