শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তেল বৃষ্টিতে পিচ্ছিল রাস্তা, দিশেহারা দমকলকর্মীরা

অনলাইন নিউজ পোর্টাল • 16 নভেম্বর 2020, 07:16 বিকাল • 941 বার পঠিত
তেল বৃষ্টিতে পিচ্ছিল রাস্তা, দিশেহারা দমকলকর্মীরা

একদিকে দূষনের মাত্রা নিয়ে চিন্তাায় প্রশাসন অন্যদিকে তেল বৃষ্টি। দিল্লির আবহাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। শেষ দু-একদিন ধরে দিল্লিতে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। কিন্তু সেই বৃষ্টির পরই নাকি এমন পিচ্ছিল হয়েছে রাস্তা। যার কারণে সেখানে গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়েছে, পিছলে যাচ্ছে গাড়ির চাকা। 

এদিকে দমকলকর্মীরা বলছেন, বৃষ্টির পর থেকে এমন অনেক ফোন কল পেয়েছেন তারা, যেখানে সাধারণ মানুষ দাবি করেছেন, তেল বৃষ্টি হচ্ছে এলাকায়।

একটি দুটি নয়, এমন প্রায় ৪০টি কল পেয়েছেন দমকলকর্মীরা। দিল্লি শহরের প্রায় সব অংশ থেকে এই কলগুলি এসেছে। বাধ্য হয়ে পুরো ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে তারা। রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন দমকলকর্মীরা। বেশ কয়েকটি রাস্তা বন্ধ এবং কোনো কোনো অংশে যান নিয়ন্ত্রণও করেছেন তারা।

দক্ষিণ দিল্লির জামিয়া নগর এলাকার হোলি হাসপাতালের উল্টোদিকের রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই রাস্তাতেই অনেক মোটরসাইকেলের চাকা স্লিপ কেটেছে। ফ্রেন্ডস কলোনি এলাকায় দমকল কর্মীদের কাজ করতেও দেখা গিয়েছে। তারা রাস্তা ধুয়ে গাড়ি চলাচলের যোগ্য করে তুলছিলেন।

দমকলের পক্ষ থেকেও জানানো হয়েছে, একথা সত্যি যে রাস্তায় বেশ কযেকটি মোটর বাইক পড়ে যাওয়ার খবর এসেছে। রাস্তায় কোনো পিচ্ছিল পদার্থ পড়ে থাকাতেই এই কাণ্ড বলে মনে করছে দমকল। 

দিল্লির দূষণের সঙ্গে এই তেল বৃষ্টিপাতের কোনো যোগাযোগ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দমকলের পক্ষ থেকে বলা হয়েছে, মনে হচ্ছে দূষণকণার অত্যাধিক মাত্রায় উপস্থিতির কারণে এভাবে রাস্তা পিচ্ছিল হয়ে পড়েছে।