তবু পদত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
তবু শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন না। তার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ-আন্দোলন চলছে। বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক সংকটের জন্য তাকে দায়ী করে তার পদত্যাগ চাইছে। কিন্তু গোটাবায়া নিজ সিদ্ধান্তে অনড়।
একটি বার্তা সংস্থা জানিয়েছে, আজ মঙ্গলবার নিজ দলের সিনিয়রদের গোটাবায়া জানান, তিনি কোনো অবস্থাতে পদত্যাগ করবেন না। তবে কোনো দল সংসদে ১১৩ আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলে তিনি ক্ষমতা হস্তান্তর করতে তৈরি আছেন।
শ্রীলঙ্কায় বিক্ষোভের পর কারফিউ, সেনা মোতায়েন আর শেষমেষ জরুরি অবস্থা জারি হয়। এর মধ্যে মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশন ডাকা হয়েছে। ২২৫ আসনের পার্লামেন্ট সেদেশে। কোনো দলের পক্ষে ১১৩ আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তা দেখতে ভোটাভুটি হবে আজ।
স্বাধীনতার পর ৭৪ বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এর মধ্যে গেল রোববার দেশটির মন্ত্রিসভার ২৬ সদস্যই পদত্যাগ করেন। শুধু প্রেসিডেন্ট গোটাবায়া ও তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেননি।
এখন যে বিক্ষোভ চলছে তাতে নিরয়মিত প্ল্যাকার্ড গোটাবায়াকে পদত্যাগ করতে আহ্বান জানিয়ে। তাকে সংক্ষিপ্ত নাম গোটা হিসেবে ডাকা হয়। বিক্ষোভকারীরা ‘গো গোটা’ ‘গোটা রিজাইন’ এমন প্ল্যাকার্ড বহন করেন। তারা পথেই আছেন। তাদের দাবি, গোটাবায়া পদত্যাগ না করা পর্যন্ত তারা থামবেন না।