টায়ার নিকোলসকে মারধরের ভিডিও প্রকাশ
আজ সিএনএন কৃষ্নাঙ্গ টায়ার নিকোলসকে পুলিশের মারধরের কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিওগুলো সেইসকল নৃশংসতার প্রমাণ দিয়েছে যা তার পরিবার এবং কর্তৃপক্ষ ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছি। সংযত অবস্থায় তাকে ঘুষি ও লাথি দেওয়া হয়েছিল। সে বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করেছিল এবং বারবার তার মায়ের জন্য চিৎকার করেছিল।
এবং মারধরের পরে, যখন নিকোলস একটি গাড়ির সামনে অচেতন হয়ে পড়েছিলেন, তখন ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা ঘুরে বেড়াচ্ছিলেন এবং নিকোলসকে চিকিৎসার কোনো উদ্যোগই নেননি।
ভিডিওগুলি মোট তিনটি ছোট বডি ক্যামেরা ক্লিপ এবং একটি ইউটিলিটি পোল ক্যামেরা থেকে নেওয়া।
সিএনএন প্রধান আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা বিশ্লেষক জন মিলার বলেন -"আপনি যা দেখছেন তা হল একটি মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যক অফিসার যারা গ্রেপ্তার এবং নিয়ন্ত্রণের কৌশলে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এবং বর্বরতার সাথে এমন এটি অবস্থা তৈরি করছেন।"