শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

তাপসী তাবাসসুমকে চাকরি থেকে বরখাস্ত

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 02 জুলাই 2025, 07:54 বিকাল • 343 বার পঠিত
তাপসী তাবাসসুমকে চাকরি থেকে বরখাস্ত

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে তাপসী তাবাসসুমের বিরুদ্ধে আনীত ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাঁকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ শাস্তি প্রদান করা হলো, যা গুরুদণ্ড হিসেবে বিবেচিত।

তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টাকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেন, যা সরকারি কর্মকর্তার আচরণবিধির পরিপন্থী। এ ঘটনার পর প্রথমে তাঁকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও গঠন করা হয়।

বিষয়টি যাচাই-বাছাই শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় চূড়ান্তভাবে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।