শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তাইওয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প

মোহাম্মদ খাইরুল আমিন • 20 জুন 2022, 10:22 দুপুর • 269 বার পঠিত
তাইওয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প

তাইওয়ানের  রাজধানীতে  শক্তিশালী ভূমিকম্পে ভবনগুলো কেঁপে  উঠেছে। এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলে ছয় মাত্রার এ ভূমিম্পটি আঘাত হানে।  

তবে আবহাওয়া অফিস জানায়, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ছয় দশমিক আট কিলোমিটার। এর কেন্দ্রস্থল হুয়ালিয়েন কাউন্টি দ্বীপে। যেখানে মানুষের বসাবাস খুবই কম।

তাইওয়ানজুড়েই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত ও ভূমিকম্প প্রবণ।