স্বাস্থ্যবিধি না মানায় সৌদির মসজিদ বন্ধ ঘোষণা
অনলাইন নিউজ পোর্টাল
•
10 জুন 2020, 11:40 দুপুর
•
768 বার পঠিত
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন শেষে সৌদি আরবে সীমিত আকারে মসজিদ খুলো দেয়া হয়েছে। তবে সেখানে স্বাস্থ্য বিষয়ক বিধিনিষেধ না মানায় ৭১টি মসজিদ ফের বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।
মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি মসজিদ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। এ জন্য ৭০টির বেশি মসজিদ আবার বন্ধ করে দেয়া হয়েছে।
করোনাভাইরাস মোকাবেলায় জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। এমন পরিস্থিতিতে চলতি বছরে হজ যাত্রীদের সংখ্যা কাটছাঁট করে হজ পালনের অনুমতি দেয়া হয়েছে। সৌদিতে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। অধিকাংশ হজযাত্রী জেদ্দা হয়েই মক্কায় যান। সেই জেদ্দায়ও লকডাউন ঘোষণা করা হয়েছে।