রবিবার, ০১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 03 মে 2021, 09:15 রাত • 251 বার পঠিত
শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয়েছে

হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেয়া হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়ার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যাওয়ায় আমরা তাকে সিসিইউতে নিয়ে এসেছি। এখন তার শারীরিক অবস্থা একটু ভালো।

এর আগে, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছিলো কিন্তু ফলাফল পজিটিভ আসে।

গত ২৭ এপ্রিল রাতে কিছু পরীক্ষা করানোর জন্য খালেদা জিয়া গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন। পরে হাসপাতালে তার সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।