শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

স্বাধীনতা দিবসে মুক্তির শপথ নিলেন ফখরুল

মোহাম্মদ খাইরুল আমিন • 26 মার্চ 2022, 12:34 দুপুর • 330 বার পঠিত
স্বাধীনতা দিবসে মুক্তির শপথ নিলেন ফখরুল

মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতি সৌধে শহীদদের শ্রদ্ধা জানালেন। তারপর সাংবাদিকদের কাছে আক্ষেপ প্রকাশ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন, ‘যে লক্ষ্য নিয়ে, আশা-আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম; সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে ধুলিসাৎ হয়ে গেছে।’

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হলেও এই দেশে জনগণের ভোটের অধিকার নেই। নেই সংগঠন করার অধিকার, স্বাধীনতা নেই। বাংলাদেশ পুরোপুরি একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।

আজ শনিবার সকাল ৯টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতা-কর্মীরা। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।

সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আজ এই ৫০ বছর পরে আমাদের জনগণের ভোটের অধিকার নেই, স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে।’ 

তিরি আরো বলেন, ‘যেভাবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিলাম, সেভাবেই আমরা গণতন্ত্রকে মুক্ত করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।’

এই সময় মির্জা ফখরুলের সঙ্গে বিনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমার, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।