শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সুস্থ হয়ে আজ হাসপাতাল ছাড়ছেন পোপ ফ্রান্সিস

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 23 মার্চ 2025, 10:45 দুপুর • 329 বার পঠিত
সুস্থ হয়ে আজ হাসপাতাল ছাড়ছেন পোপ ফ্রান্সিস

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আজ রোববার (২৩ মার্চ) রোমের জেমেলি হাসপাতাল থেকে তিনি ছাড়পত্র পাচ্ছেন। খবর বিবিসির।

শনিবার জেমেলিতে এক সংবাদ সম্মেলনে পোপের চিকিৎসক দলের প্রধান ডা. সার্জিও আলফিয়েরি জানিয়েছেন, পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি হাসপাতাল ছাড়লেও চিকিৎসা চলবে এবং কমপক্ষে দুই মাস বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ফুসফুসের জটিল সংক্রমণ নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি ৮৮ বছর বয়সী পোপ হাসপাতালে ভর্তি হন। প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পরও তিনি তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আর্জেন্টিনার এই ধর্মগুরু ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।