শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
খেলা

সুপার টুয়েলভের ম্যাচ শুরু কাল থেকে

মোহাম্মদ খাইরুল আমিন • 16 অক্টোবর 2022, 06:40 বিকাল • 709 বার পঠিত
সুপার টুয়েলভের ম্যাচ শুরু কাল থেকে

সুপার টুয়েলভের প্রথম পর্বের খেলা রবিবার (১৬ অক্টোবর) শ্রীলঙ্কা-নামিবিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এবারের টি-২০ বিশ্বকাপের। অন্যদিকে, সোমবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের জন্য সুপার টুয়েলভের ওয়ার্ম-আপ ম্যাচ। কাল চার  ম্যাচে মাঠে নামছে গত বিশ্বকাপেই সুপার টুয়েলভ নিশ্চিত করা আটটি দল- বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

কাল বাংলাদেশ সময় সকাল ৯টায়  ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত। সম্প্রতি ভারতের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজে  ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে অজিরা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই ব্যবধানে সিরিজ জিতে ভারত। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে অস্ট্রেলিয়া ও ভারত ম্যাচের সময়ই গত আসরের রানার্স-আপ নিউজিল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। 

ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ব্যাট-বলের লড়াইয়ে বাংলাদেশ সময় দুপুর ২টায় নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। গত  সপ্তাহে ত্রিদেশীয় সিরিজে খেলেছে বাংলাদেশ। ডাবল-লিগ পদ্ধতির ঐ আসরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে দু’বার করে হেরেছে বাংলাদেশ। কিন্তু টি-২০ এশিয়া কাপের পর আর কোন আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেনি আফগানিস্তান। 

ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে  ইংল্যান্ড ও পাকিস্তান ম্যাচ চলাকালীন । অপরদিকে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ। এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার কাছে হারের পর, ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে সিরিজ হারে কোনঠাসা ছিলো পাকিস্তান। তবে, নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে চাঙ্গা হয়ে উঠেছে পাকিস্তান।

সুপার টুয়েলভের ওয়ার্ম-আপ ম্যাচের সূচি(বাংলাদেশ সময়) :

১৭ অক্টোবর : অস্ট্রেলিয়া-ভারত, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (সকাল-৯টা)
১৭ অক্টোবর : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ড (সকাল-৯টা)
১৭ অক্টোবর : ইংল্যান্ড-পাকিস্তান, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (দুপুর-২টা)
১৭ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ড (দুপুর-২টা)
১৯ অক্টোবর : আফগানিস্তান-পাকিস্তান, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (সকাল-৯টা)
১৯ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড (দুপুর-২টা)
১৯ অক্টোবর : নিউজিল্যান্ড-ভারত, ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ড (দুপুর-২টা)