সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরই পদত্যাগ
ইউরোপের দেশ সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র সাড়ে সাত ঘণ্টার মাথায় পদত্যাগ করছেন ম্যাগদালিনা অ্যান্ডারসন।
ক্ষমতাসীন জোটের শরিক গ্রিন পার্টি বুধবার সকালে সমর্থন দিয়ে বিকেলে তা প্রত্যাহার করায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
এক সংবাদ সম্মেলনে ম্যাগদালিনা অ্যান্ডারসন বলেন- আমার জন্য এটা সম্মানের, তবে আমি এমন কোনো সরকারকে নেতৃত্ব দিতে চাই না যার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার মতো কারণ থাকতে পারে।
উল্লেখ, বুধবার সুইডেনের পার্লামেন্ট অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনকে দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছিল। তিনি সম্প্রতি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নতুন নেতা নির্বাচিত হন।
দলটির নেতা এবং প্রধানমন্ত্রীর পদে স্টিফান লোফভেনের জায়গায় অ্যান্ডারসনকে বেছে নেয়া হয়েছিল। চলতি বছরের শুরুতে লোফভেন দায়িত্ব ছেড়ে দেন। এই পদক্ষেপকে সুইডেনের জন্য একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করা হচ্ছে।