শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সুদানে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি

অনলাইন নিউজ পোর্টাল • 18 নভেম্বর 2021, 12:12 দুপুর • 286 বার পঠিত
সুদানে সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি

উত্তর আফ্রিকার দেশ সুদান। বর্তমানে সেখানে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ চলা কালে সেনাবাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু বিক্ষোভকারী। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বুধবার কয়েক হাজার বিক্ষোভকারী রাস্তায় নামলে হতাহতের এই ঘটনা ঘটে।
সুদানের চিকিৎসকদের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আলজাজিরা। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে গত প্রায় এক মাসে বুধবারই ছিল সবচেয়ে রক্তক্ষয়ী দিন।

রয়টার্স জানিয়েছে, গত ২৫ অক্টোবর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রতিবাদে বুধবার সুদানের রাজধানী খার্তুমে বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। রাজধানী ছাড়াও বাহরি ও ওমদুরমান শহরেও একইদিন বিক্ষোভে নামেন সাধারণ মানুষ। তারা বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। একইসঙ্গে ২৫ অক্টোবরের অভ্যুত্থানে জড়িতদের বিচারের দাবিও জানান তারা।