শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

শর্তসাপেক্ষে জিম্মিদের মুক্তি দিতে রাজি  হামাস

মোহাম্মদ খাইরুল আমিন • 17 অক্টোবর 2023, 10:02 রাত • 199 বার পঠিত
শর্তসাপেক্ষে জিম্মিদের মুক্তি দিতে রাজি  হামাস

হামাসের অন্যতম শীর্ষ নেতা ও মুখপাত্র খালেদ মেশাল

ফিলিস্তিনের  মুক্তিকামী দল হামাসের অন্যতম শীর্ষ নেতা ও মুখপাত্র খালেদ মেশাল বলেছেন যে,  ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের  নিঃশর্ত মুক্তি  দেওয়া হলে নিজেদের হাতে জিম্মি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদেরও ছেড়ে দেবে হামাস। সোমবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা  ও মুখপাত্র খালেদ মেশাল।

তিনি বলেন, ‘ইসরায়েলের বিভিন্ন কারাগারে আমাদের অনেক ফিলিস্তিনি বছরের পর বছর ধরে বন্দি রয়েছেন। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই।  যদি ইসরায়েলের সরকার কারাবন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেয়, তাহলে আমরাও (হামাসের হাতে জিম্মি) সবাইকে ছেড়ে দেব।’

উল্লেখ্য যে, গত ৭ অক্টোবর (শনিবার)   গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক অসখ্য অগণিত রকেট ছোড়া শুরু করে হামাস এবং  ইসরায়েলের দক্ষিণাংশের সীমান্ত বেড়া বুলডোজার দিয়ে ভেঙে ওই ভূখণ্ডে প্রবেশ করে শত শত সশস্ত্র হামাস যোদ্ধা।

ফিলিস্তিনের  মুক্তিকামী দল হামাসের হঠাৎ আক্রমণে ইসরায়েলীরা হতচকিত হয়ে যায় এবং দখলদার ইহুদি ইসরায়েল বাহিনীর কয়েক শো লোক মারা যায় হামাসের হামলায়। পরবর্তীতে ইসরায়েলীরা নির্বিচারে গাজায় বিমান হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে।