শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সরকারবিরোধী বিক্ষোভে মালয়েশিয়ার পর এবার উত্তাল থাইল্যান্ড

অনলাইন নিউজ পোর্টাল • 08 আগস্ট 2021, 10:04 দুপুর • 335 বার পঠিত
সরকারবিরোধী বিক্ষোভে মালয়েশিয়ার পর এবার উত্তাল থাইল্যান্ড

 থাইল্যান্ডে গতকাল শনিবার রাস্তায় আন্দোলনে নামেন শত শত মানুষ। থাইল্যান্ডে মহামারিতে দেশটির অর্থনৈতিক সংকট ও করোনা পরিস্থিতি এখনো অপরিবর্তিত থাকায় সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী ব্যাংকক। এখন পর্যন্ত ১৩ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে থাইল্যান্ডের  রাস্তায় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় শহরটির ভিক্টোরি মনুমেন্টের কাছাকাছি এলে পুলিশ তাদের গতিরোধ করে। বাধার মুখে ভিক্টোরি মনুমেন্টের সামনেই অবস্থান নেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেন তারা।
একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে কয়েকজন আহত হন। সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিক্ষোভকারীদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান এবং রাবার লেপযুক্ত গুলি ব্যবহার করে। সহিংসতা ঠেকাতে শহরজুড়ে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত কয়েকশ' সদস্য।