শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সরকার নির্ধারিত ভাড়া মানছে না কেউ

মোহাম্মদ খাইরুল আমিন • 07 আগস্ট 2022, 12:29 দুপুর • 250 বার পঠিত
সরকার নির্ধারিত ভাড়া মানছে না কেউ

 দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা হারে ভাড়া বাড়িয়ে ২.২০ টাকা করার কথা থাকলেও রাজধানীতে সেটি মানছেন না পরিবহন শ্রমিকরা।

আজ(৭ অগাস্ট) সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, দূরপাল্লার অধিকাংশ বাস এখনো আগের ভাড়াতেই যাত্রী পরিবহন করছে। তবে, সূত্র জানিয়েছে দুয়েক দিনের মধ্যেই বাড়তি ভাড়া সমন্বয় করে নতুন হারে (২২ শতাংশ বৃদ্ধি) ভাড়া নির্ধারণ করা হতে পারে।

ঢাকা-চাঁদপুর রুটে এখন যে ভাড়া, সেটিও কিঞ্চিৎ বাড়তিই মনে করি। কর্তৃপক্ষ এখনো নতুন ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা এরকম কোনো নির্দেশনা পাইনি। ফলে, আমরা চাই সিদ্ধান্ত না আসা পর্যন্ত যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করুক।

তবে এদিকে ,নিয়মানুযায়ী সমন্বয়কৃত তালিকা না ঝুলালেও মনমত বাড়তি ভাড়া দাবি করছেন শ্রমকিরা। তারা বলছেন, কর্তৃপক্ষের নির্দেশেই বাড়তি ভাড়া নিচ্ছেন। সমন্বয়কৃত ভাড়াই নিচ্ছেন। আজকালের মধ্যেই তালিকাও ঝুলাবেন। কিন্তু, হিসেব বলছে ভিন্ন কথা।

সরেজমিনে দেখা গেছে, গাজীপুর থেকে সদরঘাট অভিমুখী গুলিস্তান পরিবহনে মহাখালী থেকে পল্টন পর্যন্ত ভাড়া ২০ টাকা হলেও, বর্তমানে শ্রমিকরা ৩০ টাকা দাবি করছেন। যা ৩৫ পয়সা কিলোমিটার হিসেবের চেয়ে অনেক বেশি।

অন্যদিকে, বলাকা পরিবহনের বাসগুলোতে সায়েদাবাদ থেকে মতিঝিল পর্যন্ত নির্ধারিত ভাড়া ১৫ টাকা হলেও সেখানে ২০-২৫ টাকা ভাড়া দাবি করা হচ্ছে। খোঁজ-খবর নিয়ে দেখা গেছে অন্যান্য রুটেও মোটামুটি একই অবস্থা।

তবে, যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব বলছেন, ৮ জনের মনিটরিংয়ের বিষয়টি প্রতিকী। ঢাকার মত শহরে ১০ হাজার বাস এই জনবল দিয়ে মনিটরিং কোনো ভাবেই সম্ভব নয়।