শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

স্পেনের বিভিন্ন অঞ্চলে নাইটক্লাবগুলো বন্ধের নির্দেশ

অনলাইন নিউজ পোর্টাল • 15 আগস্ট 2020, 01:59 দুপুর • 690 বার পঠিত
স্পেনের বিভিন্ন অঞ্চলে নাইটক্লাবগুলো বন্ধের নির্দেশ

সাম্প্রতি দিনগুলোতে করোনা সংক্রমণ বেড়েছে স্পেনে। তাই করোনার বিস্তার ঠেকাতে বিভিন্ন অঞ্চলের নাইটক্লাবগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণের বৃদ্ধি রোধের লক্ষ্যে অন্যান্য ব্যবস্থাগুলোর পাশাপাশি নাইটক্লাব বন্ধের সিদ্ধান্তে একমত হয়েছে দেশটির সরকার।

স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, ১০ জনের বেশি লোককে একসঙ্গে জমায়েত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে একসঙ্গে জড়ো হয়ে তরুণদের মদ পানের বিষয়ে সতর্ক করেলেন তিনি।

এদিকে, স্পেনের গ্যালিসিয়া প্রদেশে নতুন করে করোনার সংক্রমণ শুরু হওয়ায় জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। দেশটির অন্যান্য আঞ্চলিক সরকারও শিগগিরই এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা গেছে। প্রাদেশিক সরকারের এক নির্দেশনায় বলা হয়েছে, স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটির রাস্তা-ঘাট, হোটেল, রেস্তোরাঁ বা বারে যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে ধূমপান নিষিদ্ধ থাকবে।