শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

শনাক্ত ৪৩, মৃত্যু নেই

মোহাম্মদ খাইরুল আমিন • 06 জুন 2022, 05:45 বিকাল • 639 বার পঠিত
শনাক্ত ৪৩, মৃত্যু নেই

গত ২৪ ঘ্ণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এই সময়ে নতুন আরো ৪৩ জনের শরীরে কোভিড-১৯ এর ভাইরাস পাওয়া গেছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৩৪ জন রোগী। 

আজ স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ৩২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা ধরা পড়ে। 

এই ৪৩ জনের ৩৮ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। একজন করে রোগী পাওয়া গেছে গাজীপুর, কক্সবাজার ও কুষ্টিয়ায়। নরসিংদীতে দুইজন রোগী মিলেছে।

শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৯ শতাংশ। এটি আগের দিন ছিল শূন্য দশমিক ৭৯ শতাংশ। 

নতুনদের নিয়ে দেশে শনাক্ত মোট রোগীর সংখ্যা এখন ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জন। গত ২৪ ঘণ্টায় কেউ করোনায় মারা না যাওয়ায় এই ভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা ২৯ হাজার ১৩১ জন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন সেরে উঠেছেন। এ নিয়ে মোট ১৯ লাখ ৪ হাজার ৩২ জন সেরে উঠলেন।