শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

শনাক্ত ৩১ জনের ২৯ জনই ঢাকার

মোহাম্মদ খাইরুল আমিন • 04 জুন 2022, 06:07 বিকাল • 256 বার পঠিত
শনাক্ত ৩১ জনের ২৯ জনই ঢাকার

গত ২৪ ঘ্ণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে এই সময়ে নতুন আরো ৩১ জনের শরীরে করোনার ভাইরাস পাওয়া গেছে। এই ৩১ জনের ২৯ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। বাকি ২ জন কক্সবাজার ও
দিনাজপুরের। 

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। তারা জানিয়েছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩১ জন নতুন রোগী মিলেছে। আগের দিন ২৯ জন শনাক্ত হয়েছিল।

এদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। গতকাল সেটি ছিল শূন্য দশমিক ৬০ শতাংশ।

নতুনদের নিয়ে দেশে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৬২৩ হলো। 

গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায় দেশে এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা আগের মত ২৯ হাজার ১৩১ জন থাকল। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৭১ জন রোগী। এ নিয়ে  ১৯ লাখ ৩ হাজার ৭৫১ জন সেরে উঠলেন।