শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

শনাক্ত ২৬, মৃত্যু নেই

মোহাম্মদ খাইরুল আমিন • 31 মে 2022, 05:56 বিকাল • 660 বার পঠিত
শনাক্ত ২৬, মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কেউ মারা যাননি। আগের দিন সোমবার একজন মারা গিয়েছিলেন। গেল একদিনে আরো ২৬ জনের শরীরে নতুন করে করোনার ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে ২৪ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ গণ্টায় সোয়া ৪ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬ জন নতুন রোগী পাওয়া গেছে। 

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় শূন্য দশমিক ৬১ শতাংশ। সোমবার এই হার ছিল শূন্য দশমিক ৬৩ শতাংশ। 

নতুন ২৬ জনকে নিয়ে দেশে এখন অব্দি শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭। গত ২৪ ঘণ্টায় আর কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় আরো ১৬৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে ১৯ লাখ ২ হাজার ৭৬০ জন সেরে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় দেশের ৬১ জেলায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি। ঢাকা মহানগর ও জেলার বাইরে টাঙ্গাইলে ও নওগাঁয় একজনের কোভিড ধরা পড়েছে।