সমুদ্রে ভেসে এলো দুই শিশুর লাশ
মোহাম্মদ খাইরুল আমিন
•
05 জুলাই 2022, 12:23 দুপুর
•
256 বার পঠিত
কক্সবাজার সমুদ্র সৈকত থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে সৈকতের ডায়াবেটিক ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে এই দুই মরদেহ ভেসে আসে। শিশুদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
যে দুই শিশু মারা গেছে তারা হলো- কক্সবাজারে কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।
কক্সবাজার পৌরসভা সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৩টার দিকে যখন জোয়ার আসে। সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় শিশু দুটি জোয়ারের পানি দেখতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল।
তিনি বলেন, শিশু দুটিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।