শিশু আরাফ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
মোহাম্মদ খাইরুল আমিন
•
18 মে 2022, 02:20 দুপুর
•
213 বার পঠিত
চট্টগ্রামে শিশু আরাফ হত্যা মামলায় তিন আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন এই রায় ঘোষণা করেন। আসামিরা সবাই উপস্থিত ছিলেন এ সময়।
মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হলেন: চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগরের মো. ফরিদ, শিশু আরাফের পরিবার যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ির দারোয়ান মো. হাসান ও হাসানের মা নাজমা বেগম। রায় হওয়ার পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
২০২০ সালের ৬ জুন বিকেলের ঘটনা। চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগরের একটি ভবনের ছাদে পানির ট্যাংকে ফেলে হত্যা করা হয় দুই বছরের শিশু আরাফকে।
ওই ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আসামি করা হয়েছিল। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিলেন।