শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

সিরিয়ার কুনেইত্রা প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন নিউজ পোর্টাল • 11 মে 2021, 08:41 রাত • 187 বার পঠিত
সিরিয়ার কুনেইত্রা প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের একটি আবাসিক এলাকায় হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে অন্তত একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। গত একসপ্তাহের কম সময়ের মধ্যে এই নিয়ে ইহুদিবাদী ইসরায়েল কুনেইত্রা প্রদেশে দ্বিতীয় দফা হামলা চালালো।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, আইন আল- তিনা গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হেলিকপ্টার থেকে সোমবার বিকেলে হামলা চালানো হয়। আহত ব্যক্তিকে কুনেইত্রা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, গত ৬ মে ইসরায়েলি বাহিনী কুনেইত্রা প্রদেশে হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছল। তার ২৪ ঘণ্টারও কম সময় আগে উপকূলীয় শহর লাতাকিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী বাহিনী।