শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শিল্পপতি সমাজসেবক দ্বীন মোহাম্মদ আর নেই

অনলাইন নিউজ পোর্টাল • 27 এপ্রিল 2021, 09:25 সকাল • 33 বার পঠিত
শিল্পপতি সমাজসেবক দ্বীন মোহাম্মদ আর নেই

 ফিনিক্স গ্রুপ ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক দ্বীন মোহাম্মদ আর নেই।

মঙ্গলবার রাত ১টায় হার্ট অ্যাটাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৮৩ বছর। লালবাগ শাহী মসজিদে বাদ যোহর তার দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
দেশের খ্যাতিমান ও অভিজ্ঞ শিল্পপতি দ্বীন মোহাম্মদ। অত্যন্ত সততা ও আন্তরিকতার মানুষ হিসেবে তিনি শিল্পের বিভিন্ন সেক্টরে একজন উদ্যোক্তা হিসাবে তার দায়িত্ব পালন করে চলেছেন। মরহুম হাজী নূর মোহাম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ ১৯৩৮ সালের ৩ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে ব্যবসায়িক জীবন শুরু করেন। তিনি ১৯৬২ সালে শিল্পে প্রবেশ করেন এবং সময়ের সাথে সাথে তিনি ব্যবসা ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং দেশের শিল্পায়নে অগ্রণী ভূমিকা নিতে সক্ষম হয়েছিলেন।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি দ্বীন মোহাম্মদ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনেও জড়িত। তিনি লালবাগ স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি; রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি, সাবেক মসজিদ কমিটির সদস্য, লালবাগ শাহী মসজিদ ও জামিয়া কুরআনিয়া আরব মাদ্রাসা; প্রাক্তন গভর্নিং বডির সদস্য, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, ঢাকা ক্লাব লিমিটেডের সম্মানিত আজীবন সদস্য।