শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে ভূমিকম্পে হেলে পড়েছে দুই বহুতল ভবন

অনলাইন নিউজ পোর্টাল • 30 মে 2021, 10:14 দুপুর • 802 বার পঠিত
সিলেটে ভূমিকম্পে হেলে পড়েছে দুই বহুতল ভবন

 গতকাল সিলেটে চার ঘন্টার মধ্যে চারবার ভূমিকম্পে দুইটি বহুতল ভবন হেলে পড়েছে। গতকাল শনিবার সকালে ভূমিকম্পের পর নগরীর পাঠানটুলা দর্জিবাড়ি মোহনা আবাসিক এলাকার বি ব্লকে এ ঘটনা ঘটে। ভূমিকম্পে দুইটি ৬ তলা ভবন একটি অপরটির দিকে অন্তত দুই ফুট হেলে পড়ে।

এ খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহাগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ভবন দুইটি পরিদর্শন করেন। এসময় সিটি করপোরেশনের প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য্য, রাজু উদ্দিন আহমদ ও লিপু সিংহ ভবন দুইটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন।
 তারপর  ভবন দুইটিতে বসবাসকারী লোকজনকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ তাহের জানিয়েছেন, ভবন দুইটির নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।