শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

সিলেটে পাথর লুটকাণ্ডে গণশুনানি, প্রতিবেদন জমা দেবে কমিটি

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 27 আগস্ট 2025, 10:17 রাত • 210 বার পঠিত
সিলেটে পাথর লুটকাণ্ডে গণশুনানি, প্রতিবেদন জমা দেবে কমিটি

সিলেট: ভোলাগঞ্জের সাদাপাথরে পাথর লুটের ঘটনার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি গণশুনানি করেছে। বুধবার দুপুরে সিলেট সার্কিট হাউসে এই শুনানির আয়োজন করা হয়। কমিটি জানিয়েছে, বেঁধে দেওয়া ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে এবং পাথর লুট রোধে করণীয় সুপারিশ করা হবে।

গণশুনানিতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন। এতে কমিটির অন্যান্য সদস্য, সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া পরিবেশ অধিদপ্তর, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি, পরিবেশবাদী সংগঠন ও সাংবাদিক সংগঠনও বক্তব্য রাখে।

শুনানির পর জাহেদা পারভীন জানান, কমিটি যাঁদের সঙ্গে কথা বলার প্রয়োজন, সবার সঙ্গে আলোচনা করেছে। আরও কিছু সরকারি ও বেসরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলা বাকি রয়েছে। কমিটি মূলত দুইটি বিষয়ে কাজ করছে: অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কর্তৃপক্ষের দায় নিরূপণ এবং পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রণয়ন।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার সদস্যসচিব আবদুল করিম চৌধুরী বলেন, গণমাধ্যমে প্রকাশিত পাথর লুট সংক্রান্ত প্রতিবেদনগুলো তদন্ত কমিটির নজরে আনা হয়েছে।