শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে প্রয়োজন ৪৫০ কোটি!

মোহাম্মদ খাইরুল আমিন • 26 মে 2022, 12:21 দুপুর • 399 বার পঠিত
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে প্রয়োজন ৪৫০ কোটি!

সিলেটে  বন্যায় ভয়াবহ বিপর্যস্ত হয়েছে। জানা যায় মানবিক বিপর্যয়ের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার ভয়াবহ ক্ষতি হয়েছে।
 
তবে বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও উপদ্রুত এলাকার মানুষকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের সম্মুখীন রয়েছেন। মুখ থুবড়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

ভয়াবহ বন্যায় সিলেটের যোগাযোগ ব্যবস্থায় ধস নেমেছে। বন্যার পানি যতই নামছে, ততই ভাসছে সড়কের ক্ষত। শহর থেকে গ্রামগঞ্জে রাস্তাঘাট পানির তোড়ে ক্ষতবিক্ষত হয়েছে সড়ক। এখনো অনেক সড়ক বন্যার পানিতে তলিয়ে আছে।

পানি কমে যাওয়া সড়কগুলো মেরামতে সংশ্লিষ্টদের চ্যালেঞ্জর মুখে পড়তে হবে মনে করছেন স্থানীয়রাও। সড়কে প্রায় ৪৫০ কোটিরও বেশি বরাদ্দ দিতে হবে সরকারকে। ঘর-বাড়ি, অবকাঠামো, সড়ক, মৎস, কৃষিসহ সবখাত মিলিয়ে সিলেটে বন্যায় প্রায় হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, ধারণা জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের। তবে অর্থ বরাদ্দ না এলে ক্ষতিগ্রস্ত সেসব সড়কে ভোগান্তির শিকার হবেন মানুষজন।    

সংশ্লিষ্টরা জানান, নগরীসহ সিলেট সড়ক ও জনপথ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় ৫৩৬ কিলোমিটার সড়ক বন্যা প্লাবিত হয়েছে। এরমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ১২০টি সড়কে ২৩০ কিলোমিটার এবং সড়ক ও জনপথের (সওজ) আওতাধীন ৮টি সড়কে ৫৫ কিলোমিটার, সিলেট সিটি করপোরেশন এলাকায় প্রায় ২৫০ কিলোমিটার সড়ক বন্যা প্লাবিত হয়েছে। অনেক সড়ক এখনো প্লাবিত রয়েছে।

 স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত সড়কগুলো মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়ার।