শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে দোকান না বসানোর অনুরোধ
স্কুল-কলেজের সামনে গেটের সামনে পান-সিগারেট সহ অন্য কোনো দোকান স্থাপন না করতে পারে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এবং বেগম রুমানা আলী উপস্থিত ছিলেন।
পুলিশ সদস্যদের ডোপ টেস্ট চলমান থাকায় ধন্যবাদ জানায় সংসদীয় কমিটি। চলমান এ প্রক্রিয়া আরো জোরদার করা, শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা কারাগারকে ডোপ টেস্টের আওতায় আনাসহ স্কুল ও কলেজের সামনে/গেটে পান-সিগারেটের দোকানসহ অন্য কোনো দোকান স্থাপন না করতে পারে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সুপারিশ করা হয়।