শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ষাটের দশকে পিলার বিহীন নান্দনিক মসজিদ

অনলাইন নিউজ পোর্টাল • 11 জুন 2021, 04:02 দুপুর • 794 বার পঠিত
ষাটের দশকে পিলার বিহীন নান্দনিক মসজিদ

যুগে যুগে মসজিদ নিয়ে রুচিশীল, পুণ্যবান মানুষের কত চিন্তাই না মন মুকুরে অঙ্কিত হয়। কেউ কেউ সেটা বাস্তবায়ন করতে পারে আবার কারো পক্ষে সম্ভব হয় না। কারণ সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। তেমনি একটি নিদর্শন কাপ্তাইয়ের পেপার মিলের মসজিদ।  
মসজিদটির নির্মাণশৈলীতে মুসলিম ঐহিত্যের বিভিন্ন নিদর্শন রয়েছে। 

নির্মাণকাজে স্তম্ভবিহীন কোনও দালানের কথা আজকালের যুগে ভাবাই যায় না। তবে অসম্ভব এই কাজটিকে ষাটের দশকের মাঝামাঝিতে দৃষ্টিনন্দন ও সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলের মসজিদ নির্মাণে। এটি দেশের সবচেয়ে বড় স্তম্ভবিহীন মসজিদ হিসেবে দেশ-বিদেশে খ্যাত। 
৩০ হাজার শ্রমিক নিয়ে ১৯৫৩ সালে কর্ণফুলী পেপার মিল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। প্রায় ৪০০ একর জায়গার ওপর নির্মিত উপমহাদেশের বৃহত্তম পেপার মিল দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন কাজে যোগ দেন। ব্রিটিশদের ফর্মুলায় তৎকালীন পাকিস্তান আমলে স্থাপিত এই কারখানা স্থাপনের পর পাহাড়ি জেলায় রাঙামাটির কাপ্তাই উপজেলা কর্মচাঞ্চল্য হয়ে উঠে। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিক ও কর্মচারীদের সুবিধার্থে কেপিএম এলাকায় ১৯৬৭ সালে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়।
১৯৫৯ সালে পাকিস্তানের দাউদ গ্রুপ কর্ণফুলী পেপার মিলের দায়িত্ব নেওয়ার পর সবার নামাজ আদায়ের সুবিধার জন্য মসজিদটি স্থাপনের উদ্যোগ নেয়। ১৯৬৭ সালের ডিসেম্বরে কেপিএমের আবাসিক এলাকায় মায়ের নামে এই মসজিদটির ভিত্তিস্থাপন করেন দাউদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আহমেদ দাউদ এইচ কে।