শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

শেষদিনেও রেলের টিকিট প্রত্যাশীদের ভিড়

মোহাম্মদ খাইরুল আমিন • 05 জুলাই 2022, 11:58 দুপুর • 205 বার পঠিত
শেষদিনেও রেলের টিকিট প্রত্যাশীদের ভিড়

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ মঙ্গলবার। সকাল ৮টা থেকে এদিনও টিকিট বিক্রি শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশনে। সরেজমিনে দেখা গেছে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়। 

এদিন ঈদ যাত্রার ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হচ্ছে।  ৫ দিনের এই ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় ১ জুলাই।

কমলাপুরের প্রতিটি কাউন্টারের সামনে, প্লাটফর্মে টিকিট প্রত্যাশীরা লাইন দিয়ে ভিড় জমিয়েছেন। কিছুক্ষণ পর একজন টিকিট পেয়ে যুদ্ধজয়ের হাসি দিয়ে সিরিয়াল থেকে সরে যাচ্ছেন।

অগ্রিম টিকিট পাওয়া একজন বললেন, ‘‘আমি খুবই আনন্দিত। গতকাল থেকে চেষ্টা করছিলাম একটা টিকিট পাওয়ার। অনলাইনে, কাউন্টারে, দু'ভাবেই। আজকে পেলাম। এখন ভালোয়-ভালোয় যেতে পারলেই হয়।’’

ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের ঈদযাত্রা শুরু হচ্ছে। 

ঈদের ফিরতি টিকিট বা ঢাকায় ফেরার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই। ঈদ শেষে ফিরতে ১১ জুলাইয়ের টিকেট পাওয়া যাবে ৭ জুলাই, ১২ জুলাইয়ের ট্রেনের টিকেট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকেট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকেট ১১ জুলাই পাওয়া যাবে।